Breaking News:


শিরোনাম :
ভো‌টের সময় বাংলাদেশের কূটনী‌তিক‌দের মিশন ত্যাগ না করার নি‌র্দেশ নির্বাচনী প্রচারে গিয়ে সাঙ্গু নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত আইসিই-র এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত: বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে শুরু হলো মাতৃভাষার চেতনা-শোক-প্রেরণার মাস ফেব্রুয়ারী নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন ২৮ জন শিল্পী ও কলাকুশলী প্রবালদ্বীপ সেন্টমার্টিনে রবিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে পর্যটক ভ্রমণ

ভো‌টের সময় বাংলাদেশের কূটনী‌তিক‌দের মিশন ত্যাগ না করার নি‌র্দেশ

  • আপলোড টাইম : ১১:৫৬ এএম, রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশের মিশন প্রধানদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে (অনারারি কনস্যুলেট ব্যতীত) এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সব রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিদের নির্বাচনের আগে ও পরে আবশ্যিকভাবে মিশনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করায় এই বিশেষ নির্দেশনা জারি করা হলো।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পরিপ্রেক্ষিতে সব মিশন প্রধানকে নির্বাচন চলাকালীন ও নির্বাচনের পরপরই তাদের মিশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হচ্ছে।

ঢাকার একটি কূটনৈটিক সূত্র বলছে, বিদেশের মিশনগুলোতে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ এবং ভোট শেষে সেই ব্যালটগুলো যথাযথ প্রক্রিয়ায় দেশে পাঠানোর কাজ তদারকি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশের মাটিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও তা দেশে প্রেরণের লক্ষ্যেই কূটনীতিকদের মিশনে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech