Breaking News:


শিরোনাম :
ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে ১২ দিনে শাহজালালে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

মাগুরার শিশু ধর্ষণ ঘটনায় মামলা- ৪ আসামির সকলেই গ্রেফতার : উন্নত চিকিৎসার জন্য শিশুকে নেয়া হলো সিএমএইচ

  • ০৭:৩৯ পিএম, শনিবার, ৮ মার্চ, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার ৮ মার্চ বিকেলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় দুপুর আড়াইটার দিকে ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন।

তিনি আরও বলেন, এ মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৪২), বোনের শ্বাশুড়ি  জাহেদা (৪৫) বোনের স্বামী সজীব শেখ (১৮) ও বোনের ভাসুর  রাতুল শেখকে (২০ ) আসামি করা হয়েছে। এ মামলায় এজহারভুক্ত  চারজনকেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। পরে  শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে ঢামেক হাসপাতাল থেকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএইচের উদ্দেশে নিয়ে যাওয়া যায়।

ঢামেক হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদের নির্দেশনা অনুয়ায়ী দ্রুততম সময়ে শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সঙ্গে মেডিকেল টিম রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।

মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তাঁরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ৪ মাস আগে মাগুরার নিজন্দুয়ালী গ্রামের হিটু শেখের ছেলে সজিবের সাথে বড় মেয়ের বিয়ে হয়। পারিবারিকভাবে বিবাহ হয়। কিন্তু বিবাহের পর থেকেই হিটু শেখ তার ছেলের স্ত্রী হওয়া সত্ত্বেও আমার বড় মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি সকলেই জানে।

এরই মধ্যে গত ১ মার্চ (শনিবার) আমার ছোট মেয়ে মাগুরায় বড় মেয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে ঘরের দরোজা খোলা পেয়ে মেয়ের শ্বশুর হিটু শেখ ঘুমন্ত ছোট মেয়েকে নিজের ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে গলা চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করে। রাত আনুমানিক আড়াইটার দিকে বড় মেয়ে অসুস্থ অবস্থায় শিশুটিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে এবং ধর্ষণের ঘটনা জানতে পারে।

এ সময় এ ঘটনা পরিবারকে জানাতে চাইলে মোবাইল কেড়ে নিয়ে বড় মেয়েকে  মারধর করে আটকে রাখে। ঘটনাটি জামাই সজীবসহ পরিবারের সদস্যরা কাউকে না বলার জন্য বড় মেয়েকে নিষেধ করে। শুধু তাই নয়, এমনকি ধর্ষণের শিকার শিশু এবং তার বড় বোনকে হিটু শেখের ঘরের মধ্যে আটকে রাখা হয়। চিকিৎসা ছাড়া দীর্ঘ সময় আটকা থাকায় শিশুটির কাতর চিৎকারে ঘটনাটি নিয়ে প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

এ অবস্থায় তারা শিশুটিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তাকে মাগুরা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। একই দিন সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, শিশু ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মাগুরা সদর থানায় ধর্ষণের পর হত্যাচেষ্টার মামলার করেছেন। দুপুরে মামলাটি গ্রহণ করা হয়। ইতোমধ্যে মামলার এজাহারে উল্লেখিত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech