Breaking News:


মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় পড়া চলছে

  • ০১:১৩ পিএম, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিষয়ে রায় পড়া শুরু হয়েছে।

সোমবার ১৭ নভেম্বর দুপুর ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করেছেন।

ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বার্তা সংস্থা রয়টার্স ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে। এছাড়া সোস্যাল মিডিয়ায়, ইউটিউবেও বিভিন্ন চ্যানেলে লাইভ দেখা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech