শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

মিরপুরে, আগারগাঁও রেডিও স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বাসে আগুন

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ও আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুইট ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া শেরে বাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই ঘটনা ঘটে। এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। মিরপুর–১০ নম্বর গোল চত্বরের ফুটওভার ব্রিজের (পদচারী সেতু) ওপর থেকে কেউ বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করছে তারা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোহাম্মদ ইবনে মিজান জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে উল্টোপথে মোটরসাইকেল এসে আগারগাঁও রেডিও স্টেশনের সামনে ও স্টেশন থেকে একটু সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুতই তারা পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা করছি।

অন্যদিকে দিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা শিহাব সরকার বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, বাসে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী ছিলেন, কিন্তু আগুন লাগার পরপরই তাঁরা নিরাপদে নেমে আসতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন, তবে কেউ হতাহত হয়নি।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি; মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও সীমানার ভেতরে দুটি; ধানমন্ডি মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ধানমন্ডি ৯/এ এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের আরও দুটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং সকাল সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech