Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার যানবাহন পারাপার: টোল আদায় ২ কোটি ৮৬ লাখ টাকা

  • ১২:০৫ পিএম, বুধবার, ৪ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বেড়েছে ঘরমুখো মানুষের ভীর। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ফলে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি  ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৩৩ হাজার ৫৬৪ টি যানবাহন পারাপার হয়েছে।

বুধবার ৪ জুন সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৭ হাজার ৬৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৯০৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১  হাজার ৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।

সেতুর উপর কোন দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় আছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে। মানুষ যেন নিবিঘ্নে গন্তব্য পৌঁছাতে পারে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে,নেই যানজট। এলেঙ্গা হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে। পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক রাত-দিন কাজ করছে। মানুষ যেন নিবিঘ্নে গন্তব্য পৌঁছাতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech