Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার

  • ১২:১৭ পিএম, মঙ্গলবার, ২০ মে, ২০২৫
ছবি: আইএসপিআর

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ২০ মে রাতের প্রথম প্রহরে রাত ২ টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এই বিশেষ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ৩ টি স্বয়ংক্রিয় পিস্তল, ১ টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ অভিযানটি পরিচালনা করা হয়।

আনুমানিক ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোঁড়ে। এ পরিস্থিতিতে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয়। সেনাবাহিনীর টহল দল তাদের গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech