Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ ২৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • ১০:০৪ এএম, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দুপুরের মধ্যে রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বাড়তে পারে।

শনিবার ১৯ এপ্রিল সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আকাশ মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির। দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। আর এসময়ের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্র ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এছাড়া, গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমের পূর্বাভাসে আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, শনিবার সকাল ৮ টার সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এই সকল মেঘ থেকে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ প্রায় সারাদিন বিচ্ছিন্ন ভাবে। অর্থাৎ, বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফেসবুক পোষ্টের আপডেটে তিনি জানান, এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলায় হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য-চট্টগ্রামের ৩ টি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে বজ্রপাত ও বৃষ্টিপাতের মূল অংশটি সকাল ৮ টার সময় কক্সবাজার ও বান্দরবন জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে যা সকাল ১০ টার পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

সতর্কীকরণ অংশে তিনি জানান, কক্সবাজার জেলার লবণ চাষিদের অনুরোধ করা যাচ্ছে আজ সকাল ১১ টা পর্যন্ত লবণের মাঠে যাওয়া থেকে বিরত থাকার জন্য। বজ্রপাতের প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে সকাল ১১ টা পর্যন্ত।

এছাড়া ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, মানিগন্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে এবং সিলেট বিভাগের  হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু আশংকা রয়েছে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

তবে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে।

ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু আশংকা রয়েছে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech