শিরোনাম :
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ‘প্রত্যর্পণ চুক্তির’ আইনি কাঠামোর মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে : রিজভী ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম, দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা বায়ুদূষণে শীর্ষ তিনের পরেই বাংলাদেশ, প্রথম দিল্লি

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

  • ১১:২১ এএম, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার ১৪ নভেম্বর সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দের উদ্দেশ‍্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রূপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ‍্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়ক পথে রূপপুর বিদ‍্যুৎকেন্দ্রে নেওয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটি পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। সব কিছু স্বাভাবিক নিয়মে অগ্রসর হলে স্বল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech