Breaking News:


শিরোনাম :
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

লুট হওয়া দেড় হাজার অস্ত্র এখনও উদ্ধার হয়নি: র‌্যাব

  • ০১:৩৩ পিএম, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গেল বছরের ৫ আগস্ট-পরবর্তী লুট হওয়া প্রায় দেড় হাজার অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই অস্ত্রগুলো বিভিন্ন হাত বদলের মাধ্যমে অপরাধীদের কাছে পৌঁছে গেছে, যার ফলে উদ্ধার প্রক্রিয়া জটিল হচ্ছে – বলেছেন র‍্যাব-২-এর উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ।

সোমবার ১৮ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, পার হওয়া এক বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে। গণঅভ্যুত্থানের পর থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়েছিলেন পুলিশ সদস্যরা। এ সময় এসব অস্ত্র লুট হয়েছিল।

র‌্যাবের দাবি, লুট হওয়া এসব অস্ত্র কয়েকটি হাত বদল হয়েছে। ফলে অস্ত্রগুলো উদ্ধারে বেশ পেতে হচ্ছে।

উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, ‘লুট হওয়া অস্ত্রগুলোতে বেশ কিছু হাত বদল হয়েছে। নির্বাচনের সময় পরিস্থিতি জটিল করার চেষ্টা করা হচ্ছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণে রাখতে তৎপর।’

তিনি আরও জানান, সম্প্রতি লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধ দমন অভিযানে র‌্যাব নিরলসভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, যদিও এটি একটি চ্যালেঞ্জিং কাজ বর্তমান তৎপরতায় তিনি আশা প্রকাশ করেন অস্ত্রগুলো পুনরুদ্ধার সম্ভব হবে।

এ ছাড়াও, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চলমান অপরাধ প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ক্যাম্পের পরিচিত মাদক কারবারি বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও, তারা জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে জানান ওয়াদুদ।

অন্যদিকে, পৃথক দুটি ঘটনায় র‍্যাব-১০ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, কেরানীগঞ্জে সৎ ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত পিতা আজহারুল সরদারকে এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহিরকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানগুলোও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech