শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত

  • ০৯:২৬ পিএম, সোমবার, ৪ মে, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একটি গণনাকেন্দ্র পরিদর্শনকালে কমিশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

সোমবার ৪ মে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কলকাতার একটি গণনাকেন্দ্রে প্রবেশের সময় নির্বাচন কর্তৃপক্ষ তাদের ফোন নিয়ে নেয়। নিয়ম অনুযায়ী, ভোট গণনার কেন্দ্রে মোবাইল ফোন বহন করা নিষিদ্ধ থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, শহরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্থাপিত ওই গণনাকেন্দ্রে ঢোকার সময় এই ব্যবস্থা কার্যকর করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফোনগুলো সংগ্রহ করেন।

এদিকে, একই দিনে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ির সামনে কিছু বিরোধী সমর্থক স্লোগান দিলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ফলাফল ঘোষণার ক্ষেত্রে পক্ষপাতের আশঙ্কা রয়েছে এবং নির্দিষ্ট কৌশলের অংশ হিসেবে প্রতিপক্ষের ফল আগে প্রচার করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে গণনা প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং কিছু ইভিএম নিয়েও প্রশ্ন উঠেছে। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, গণনাকেন্দ্র ছেড়ে কোথাও না যেতে এবং দায়িত্বস্থলেই অবস্থান করতে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech