Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

শেয়ারবাজারে লেনদেন কমে এক মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে

  • ১১:০১ এএম, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গতকাল সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে লেনদেন কমে এক মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।

রবিবার ১৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। মাঝে কয়েকদিন বাজারে ইতিবাচক ধারা থাকলেও এখন তা  ফের উল্টোপথে চলছে।

বিগত সপ্তাহের মঙ্গল ও বুধবার দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন শুরু হয়। দুই দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ১৫৪ পয়েন্টে দাঁড়ায়। এমন পতনের পর বৃহস্পতিবার শেয়ারবাজারে মূল্যসূচকের কিছুটা উত্থান হয়।

সপ্তাহের শুরুর দিনে গতকাল লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৭৫টির। আর ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৭৮ কোটি ৩২ লাখ টাকা। এর মাধ্যমে গত ১৪ আগস্টের পর ডিএসইতে সব থেকে কম লেনদেন হলো।

গতকাল লেনদেনের শীর্ষে ছিল রবির শেয়ার। ৩১ টাকা ৪০ পয়সা থেকে কমে ৩০ টাকা ৬০ পয়সায় কোম্পানিটির ২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে একমি পেস্টিসাইডের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৬ লাখ টাকার। ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৫ প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২০টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ৭৬ লাখ টাকা। সংকলিত।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech