Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

সরকারিভাবে লক্ষাধিক টাকা বেতনে ১০০ নার্স নেবে কুয়েত

  • ১০:২৫ এএম, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক।।
সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বোয়েসেলের পত্রে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী নার্সের কাজের দক্ষতা ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। এটি তিন মাস শিক্ষানবিশ কাল শেষে তিন বছরের ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য চাকরি।

তাদের মধ্যে বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স ২০ জন, নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ ১০ জন, নারী ৪০ জন। যাদের প্রত্যেকের বেতন হবে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা। নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা প্রদান করতে হবে।

এছাড়াও গামকা হতে স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়েত দূতাবাস, ঢাকা হতে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের Basic Life Support (BLS)  প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন লিংক:- https://brms.boesl.gov.bd। লিংকে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে work experience Gi av‡c upload personal-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

২০ আগস্ট থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিল তার পে-অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।

সূত্র : বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech