Breaking News:


শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ

সরকার ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছেন : যারা কাজ করছেন, তারা তো এলিয়েন! তারা অন্য গ্রহ থেকে এসেছেন!

  • ০১:০০ পিএম, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ছবি: ইউএনবি

।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তীকালীন সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ।

তিনি বলেছেন, এটি কখনোই বাস্তবায়ন হবে না। (আসন্ন) নির্বাচনে যারা জয়ী হবেন, তারাই প্রয়োজন মতো সংস্কার করবেন। এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন। তারা অন্য গ্রহ থেকে এসেছেন।

রবিবার ২০ এপ্রিল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে বর্ধিত সভার দ্বিতীয় দিনে এসব কথা বলেন জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা না পেলে দেশে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, শুধু বেকারত্ব বাড়বে। আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না হলেও কেউ এখানে বিনিয়োগ করবে না। দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। যারা আলুর দাম কম দেখে খুশি হচ্ছেন, তারা কৃষকের কান্না দেখেননি। এখন রেমিট্যান্স আসছে, রেমিটেন্সের ওপর একটা দেশ চলতে পারে না।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বিষয়ে তিনি বলেন, মার্কিন শুল্কনীতিতে (দেশের) রপ্তানি খাতের অবস্থা কেমন হবে, আমরা জানি না। আইএমএফ টাকা দেবে কিনা তাও পরিষ্কার নয়। এ অবস্থায় দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে রাস্তায় রাস্তায় লুটতরাজ চলবে। আপনি বেতন দিতে না পারলে পুলিশ অথবা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের কথা শুনবে কেন?

তিনি বলেন, সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে। সরকার একটা দল গঠন করেছে, ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে। যেনতেনভাবে তাদের নির্বাচনে পাস করাবেন, তা কি হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে?

তিরি আরও বলেন, শেখ হাসিনা সব কিছু হাতে নিয়েই থাকতে পারল না, আপনারা কত দিন থাকতে পারবেন? যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা ঘরে বসে আঙুল চুষবে? দেশে স্থিতিশীলতা আসবে কেমন করে? ভালো নির্বাচন দিতে হবে, সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টিকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা শেখ হাসিনার সঙ্গে ছিল, তাদেরকে লাঙ্গল প্রতীক দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে।

বর্তমান নির্বাচন কমিশন ষড়যন্ত্রকারীদের আবেদন সাদরে গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের যে ভদ্রলোক ষড়যন্ত্রকারীদের আবেদন গ্রহণ করেছেন, তিনি নির্বাচনে আমার বিপক্ষে কারচুপি করতে চেয়ে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন সেই লোকটি আমার বিরুদ্ধ লেগেছে।

জাতীয় পার্টি যেন কাউন্সিল করতে না পারে সেজন্য কোনো হল ভাড়া দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, কাউন্সিল করতে না পারলেই আমাদের বাতিল করতে পারবে। এই পলিসিতে ষড়যন্ত্র করছে তারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আমাদের হল ভাড়া দিচ্ছে না। প্রতিষ্ঠানটি আগে ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো, এখন সরকারের সঙ্গে আছে এমন একটি দলের অঙ্গ সংগঠনের মতো আচরণ করছে। শেখ হাসিনা পেশাজীবীদের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছিল, বর্তমান সরকারও শেখ হাসিনার সেই ফর্মুলা গ্রহণ করেছে। কে কি করবে তা সরকার নিয়ন্ত্রণ করতে চায়। এই নিয়ন্ত্রণ করার মাঝেই তারা প্রচুর টাকা কামাই করছে।

জাপা চেয়ারম্যান বলেন, দেশে ব্যাপক চাঁদাবাজি চলছে। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে, নব্য ফ্যাসিবাদকে রুখতে হবে। নব্য ফ্যাসিবাদের দোসরদের সোজা করতে হবে, দেশকে বাঁচাতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের কান্না শোনার কেউ নেই। ব্যবসায়ীদের কাছে বিশাল অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে তারা ব্যবসা করতে পারছে না। এর চেয়ে বড় ফ্যাসিবাদ আর কি হতে পারে? এর চেয়ে বড় অত্যাচার আর কি হতে পারে? রক্ত দিয়ে ফ্যাসিবাদকে রুখতে হবে। কাউকে আক্রমণ করতে বলছি না কিন্তু আক্রান্ত হলে তার প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে।

তিনি আরও বলেন, দেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। সবাই মিলে আধপেট খেয়ে হলেও দেশ গড়তে হবে। আমরা সবাই একত্রিত হয়েছিলাম, বর্তমান সরকার জাতিকে দুটি ভাগে বিভক্ত করেছে, যেন দেশের অর্ধেক লোক বাদ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে।

ফ্যাসিবাদ থেকে যারা শিক্ষা নিয়ে নব্য ফ্যাসিবাদ হয়েছেন, আপনাদেরও পতন হবে। ফ্যাসিবাদের দোসররা মারতে আসবে, পুলিশ তাদের সহায়তা করবে। তারপরও প্রতিবাদ করতেই হবে। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লাখ লাখ লোক প্রতিবাদ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech