Breaking News:


শিরোনাম :
সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ লরি আটক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে তেল শোধনাগারে ভয়াবহ আগুন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ ইরানের বিদ্যুৎকেন্দ্র-খারগ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের জুলাই অভ্যুত্থানে জড়িতদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগে বাড়ছে হাম, ৯ মাসের নিচে শিশুরাই বেশি আক্রান্ত ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করল এনসিপি বাব আল-মান্দেব প্রণালিতে তেলের রপ্তানি বন্ধ করে দিতে প্রস্তুত হুতিরা ১৩৩ অধ্যাদেশের ১৫টিতে দ্বিমত : জামায়াতের নোট অব ডিসেন্ট

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ লরি আটক

  • ০৮:০৪ পিএম, সোমবার, ৩০ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সাত হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। খোলা বাজারে বিক্রির লক্ষে সাতক্ষীরায় নেওয়া এ লরি রবিবার ২৯ মার্চ রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকা থেকে জব্দ করা হয়।

সোমবার ৩০ মার্চ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার বিকেলে খুলনা থেকে পেট্রোল নিয়ে যমুনা তেলবাহী লরিটি সাতক্ষীরা জেলার দেবহাটার দিকে যাত্রা করে। রাত সাড়ে ১০টার দিকে লরিটি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে পৌঁছালে স্থানীয়রা সন্দেহবশত আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটির জ্বালানি তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র যাচাই করে। কাগজপত্র না থাকায় জ্বালানি তেলসহ লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, তেলবাহী লরিটি এখনো পুলিশ হেফাজতে আছে। যাদের তেল তাদের কাগজ পত্র যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech