শিরোনাম :
বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত অষ্ট্রেলিয়া বাংলাদেশ ওয়ান ডে সিরিজ: প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫০০০ কোটি টাকার বিশেষ তহবিল, ঋণ মিলবে ৯% সুদে

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ লরি আটক

  • ০৮:০৪ পিএম, সোমবার, ৩০ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সাত হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। খোলা বাজারে বিক্রির লক্ষে সাতক্ষীরায় নেওয়া এ লরি রবিবার ২৯ মার্চ রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকা থেকে জব্দ করা হয়।

সোমবার ৩০ মার্চ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার বিকেলে খুলনা থেকে পেট্রোল নিয়ে যমুনা তেলবাহী লরিটি সাতক্ষীরা জেলার দেবহাটার দিকে যাত্রা করে। রাত সাড়ে ১০টার দিকে লরিটি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে পৌঁছালে স্থানীয়রা সন্দেহবশত আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটির জ্বালানি তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র যাচাই করে। কাগজপত্র না থাকায় জ্বালানি তেলসহ লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, তেলবাহী লরিটি এখনো পুলিশ হেফাজতে আছে। যাদের তেল তাদের কাগজ পত্র যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech