Breaking News:


শিরোনাম :
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগে বাড়ছে হাম, ৯ মাসের নিচে শিশুরাই বেশি আক্রান্ত ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করল এনসিপি বাব আল-মান্দেব প্রণালিতে তেলের রপ্তানি বন্ধ করে দিতে প্রস্তুত হুতিরা ১৩৩ অধ্যাদেশের ১৫টিতে দ্বিমত : জামায়াতের নোট অব ডিসেন্ট মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ: বিদ্যুৎমন্ত্রী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ইস্যুতে বিরোধী দলের নোটিশ: আলোচনার সময় নিয়ে সংসদে বিতর্ক

সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত

  • ০৬:৩৯ পিএম, শনিবার, ২৮ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের সামরিক হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

শুক্রবার ২৭ মার্চ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন এক মার্কিন কর্মকর্তা।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর তেহরানও ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলায় নামে।

এসব হামলায় এরই মধ্যে তিন শতাধিক মার্কিন সেনার আহত হওয়ার খবর মিলেছে। তার মধ্যে ২৭৩ জন নিজ নিজ বাহিনীতে ফিরেও গেছেন, শুক্রবারই বলেছে মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, বলছে রয়টার্স।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech