শিরোনাম :
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণে মামলা, তদন্তে তিন সদস্যের কমিটি স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার : অভিযানে বিভিন্ন মালামাল জব্দ বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে : নাহিদ ইসলাম তেহরানে খামেনির শোক র‌্যালি, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম- প্রতিশোধের দাবিতে উত্তাল দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ অক্টোবর লক্ষ্য ধরে প্রস্তুতি: সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় নির্বাচনের তফসিল দেবে ইসি চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বন্যা-ভূমিধসের শঙ্কা

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম

  • ১২:৪০ পিএম, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে থাকা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।

মঙ্গলবার ৭ জুলাই বাংলাদেশ সময় সকালে সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন শার্ল ডি কেটেলারে। দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান হন্স ফানাকে। যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন অভিজ্ঞ রোমেলু লুকাকু। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফোলারিন বালোগন। যুক্তরাষ্ট্রের লাল কার্ড-জনিত নিষেধাজ্ঞায় থাকা ফুটবলারকে ফেরাতে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা চলছে বিশ্বজুড়ে। ডনাল্ড ট্রাম্পের ফোন পাওয়ার পর তার লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পরও ম্যাচে তিনি তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। বরং ম্যাচপূর্ব ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্রের ফুটবলারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলেছে বলেই মনে হয়েছে। আগের ম্যাচগুলোর মতো গতিময় ও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে। অষ্টম মিনিটে প্রথম বড় সুযোগ পায় বেলজিয়াম। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণে বক্সে নিখুঁত বল পেলেও ইউরি টিলেমান্স পায়ের পাশ দিয়ে নেওয়া শট বাইরে মেরে দেন।

তবে পরের মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। বক্সের ভেতরে উঁচু বল নিয়ন্ত্রণে এনে নিকোলা হাসকিন ডান পাশে থাকা শার্ল ডি কেটেলারের উদ্দেশে পাস বাড়ান। ফাঁকায় থাকা ফরোয়ার্ড সহজেই বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে বেলজিয়াম। ১৪তম মিনিটে লেয়ান্দ্রো ট্রোসাডের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথম পানি পানের বিরতির পর যুক্তরাষ্ট্র কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করলেও খেলার নিয়ন্ত্রণ ছিল বেলজিয়ামের হাতেই।

তবে আচমকাই সমতায় ফেরে স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে নেওয়া শট বেলজিয়ামের মানবদেয়ালে হন্স ফানাকের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। গোলরক্ষক তিবো কোর্তোয়া সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েন। গোটা স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে।

তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের পরপরই পাল্টা আক্রমণে ওঠে বেলজিয়াম। বক্সে ট্রোসাডের দারুণ ক্রস থেকে কাছাকাছি জায়গা থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন শার্ল ডি কেটেলারে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সবশেষ নয় ম্যাচে এটি ষষ্ঠ গোল।

৪০তম মিনিটে নিশ্চিত আরেকটি গোল বাঁচান যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ। কর্নার থেকে ইউরি টিলেমান্সের নিচু ক্রসে নিকোলা হাসকিনের কাছ থেকে নেওয়া শট দারুণ দক্ষতায় আটকে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফোলারিন বালোগনের জোরালো শট বারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বলের দখল কিছুটা বাড়ায় যুক্তরাষ্ট্র। তবে সেই আধিপত্য কাজে লাগাতে পারেনি তারা। বরং নিজেদের ভুলেই তৃতীয় গোল হজম করে স্বাগতিকরা।

৫৭তম মিনিটে বক্সে আসা একটি লম্বা বল নিয়ন্ত্রণে আনেন গোলরক্ষক ম্যাট ফ্রিজ। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে চাপ দিয়ে বল কেড়ে নেন শার্ল ডি কেটেলারে। তিনি বল বাড়িয়ে দেন হন্স ফানাকের কাছে। সেখান থেকে বাঁকানো শটে ডান কোণ দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন ফানাকে।

শেষ দিকে যোগ করা সময়ে রোমেলু লুকাকু গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন। ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ইউরোপের দলটি। অন্যদিকে দেশের মাটিতে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech