শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে অপচেষ্টা চালিয়েছে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরলেন খন্দকার মোশাররফ ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পুতিন এবং ট্রাম্পের সঙ্গে বৈঠককে ইতিবাচক বললেন শি জিনপিং ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরলেন খন্দকার মোশাররফ

  • ১০:৩৩ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেছেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। 

শুক্রবার ২০ নভেম্বর)সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের পক্ষে থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান খন্দকার মোশাররফ হোসেন। গত ১৫ নভেম্বর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করতে বিমানবন্দরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সন্ধ্যায় চিকিৎসা শেষে তিনি ঢাকায় ফেরেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech