Breaking News:


শিরোনাম :
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে, কিন্তু কূটনীতি কখনো শেষ হয় না: ইরানি মুখপাত্র ঢাকা সহ চার সিটিতে হামের টিকা দেওয়া শুরু নদীতে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী বিজু উৎসব শুরু সংসদে সংরক্ষিত নারী আসন : দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স এডিবির ১১৬ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন : এনসিসিতে পানি, ড্রেনেজ ও সবুজায়নে বড় প্রকল্প পাহাড়ে কিংবা সমতলে, বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার শুষ্ক আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে

স্বেচ্ছাসেবক দলের মোসাব্বির হত্যা: প্রধান শুটারসহ আটক ৩

  • ১২:০৯ পিএম, শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে।

শনিবার ১০ জানুয়ারী সকালে ডিবির শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে গ্রেফতারের এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, মোছাব্বির হত্যায় ‘শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ’ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আরেকজন তাদের সহযোগী।

গতকাল শুক্রবার ৯ জানুয়ারী দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫) নিহত হন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একের পর এক মামলার আসামি হন এবং বেশির ভাগ সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দলীয় রাজনীতিতে আবার সক্রিয় হন।

আজিজুর রহমান হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার। সূত্র-বিডি জার্নাল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech