শিরোনাম :
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ইয়েমেনের মারিব সিটির কাছে ভয়াবহ সেনা-হুতি সংঘাত : ৮০ জন হুথি যোদ্ধা নিহত আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকান্ড: নিহত ৭ আহত ২৫

হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

  • ০৯:৫২ পিএম, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।। বিকে ডেস্ক ।।
হরমুজ প্রণালির আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত ও ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন দুটির একটি যুক্তরাষ্ট্রের এমকিউ-১ এবং অন্যটি অরবিটার গোয়েন্দা ড্রোন।

সোমবার ২১ সেপ্টেম্বর এক বিবৃতিতে হরমুজ প্রণালির ওপর মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি করে আইআরজিসি।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত ওই বিবৃতির বরাতে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় পরিচালিত নতুন ও উন্নত একটি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। আইআরজিসি ড্রোনটিকে এমকিউ-১ হিসেবে উল্লেখ করেছে।

আইআরজিসির দাবি, ড্রোনটি আফগানিস্তানের আকাশে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছিল। এটি ‘বুচার অব কান্দাহার’ বা কান্দাহারের কসাই নামে পরিচিতি পেয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর যুদ্ধ বহর থেকে এমকিউ-১ সরিয়ে এর পরিবর্তে এমকিউ-৯ যুক্ত করা হয়। তবে এমকিউ-৯-এর বড় একটি অংশ ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্রকে আবার এমকিউ-১ ব্যবহার করতে হচ্ছে।

এদিকে, ইরানের সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরমুজ প্রণালির ওপর একটি উন্নত অরবিটার গোয়েন্দা ড্রোন ধ্বংস করা হয়।

সেনাবাহিনীর ভাষ্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ঘটনাটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হরমুজ প্রণালির ওপর ঘটেছে বলে জানানো হয়।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech