শিরোনাম :
মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ইইউর সঙ্গে এফটিএ আলোচনা শুরু ১৫ ডিসেম্বর, ব্যবসার অনুমতি মিলবে ১৪ দিনে পিরোজপুরে ২ বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু টুঙ্গিপাড়ায় থানা-এমপির বাড়িতে আগুন, ঢাকায় জ্বলল ৪ বাস, ভাঙ্গায় হত্যা বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

  • ১০:৩২ পিএম, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৯১৮ জনের মৃত্যু হল।

এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। হামের উপসর্গ নিয়ে ৮১৯ জন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবারের ১৮ আগস্ট অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ৫৯ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৫ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৮, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯০৩ জন।

ঢাকা বিভাগে ভর্তি ২৯৫ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১১৫, চট্টগ্রামে ২৫৬, বরিশালে ৮৬, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৬০, রংপুরে ৯ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৬ হাজার ২৮৯ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন হাসপাতাল ছেড়েছে।

অন্যদিকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৪ হাজার ৭৮০ জন; আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৮৯ জন।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech