শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী হরমুজে আমিরাতের জাহাজে ইরানের হামলা হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু টাইগারদের চাপ সামলে অজিদের শক্ত প্রতিরোধে: রোমাঞ্চকর চতুর্থ দিনের অপেক্ষা সবুজে সবুজে ভরবে দেশ- সবার আগে বাংলাদেশ শ্লোগানে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও চারা বিতরণ নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভোমরা বন্দরে ১ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে ১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না: ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী যুবলীগের দুই ভাই গ্রেপ্তার ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

  • ০৯:২৬ পিএম, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৯৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শনিবার ১৫ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এ ছাড়া এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ শিশু।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech