।।বিকে রিপোর্ট।।
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণা করবেন।
রায় ঘোষনার আগে অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের ক্রমাগত ফোনে হুমকি দেয়া হয়েছে।
রবিবার ১৬ নভেম্বর রাত থেকে চিফ প্রসিকিউটরসহ টিমের সব সদস্যকে হুমকি দেয়া হয় বলে প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, রবিবার রাত থেকে তাদের প্রত্যেককে হুমকি দেয়া হয়েছে এবং অকথ্য গালিগালাজ করা হয়। অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।
এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেয়ার কিছু নেই।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়। সূত্র-আমার দেশ।