শিরোনাম :
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মায়ের কোল থেকে নবজাতক চুরি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হুথিদের ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশেই ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু: অক্টোবরের ১ম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের পানির ন্যায্য হিস্যা আদায়ে ক‌মি‌টি গঠন, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা বলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

হুথিদের ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশেই ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

  • ১০:২৫ এএম, শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আকাশে থাকা অবস্থাতেই সেসব ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার ৮ অক্টোবর বেসামরিক প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

আকশে ধ্বংস করা হলেও একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসবশেষের টুকরো পতনের জেরে রিয়াদের একটি স্কুল এবং এক মেডিকেল ক্লিনিকের ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গত কাল ৮ অক্টোবর নিশ্চিত করেছেন এ তথ্য।

সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরোগুলোর আঘাতে বেসমারিক ও জরুরি পরিষেবা সংক্রান্ত স্থাপনাগুলোর বস্তুগত ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল এবং কর্তৃপক্ষ এ ধরনের হামলা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের ওপর তাদের হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র ধ্বংসের কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছিল, তারা রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, ওই হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

সূত্র : আরব নিউজ

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech