Breaking News:


১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

  • ১০:৩৮ এএম, সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম নভেম্বর মাসের জন্য ২৬ টাকা কমিয়ে এখন থেকে ১ হাজার ২১৫ টাকায় বিক্রি হবে।   

রবিবার ২ নভেম্বর নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

গত মাসে (অক্টোবর ২০২৫) ১২ কেজি এলপিজি সিলিন্ডার এর দাম ছিল ১ হাজার ২৪১ টাকা। এছাড়া, অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।   

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ মূল্য হ্রাসের ঘোষণা দিয়ে বলেন, চলতি মাসের জন্য সৌদি আরব ভিত্তিক আরামকো নির্ধারিত আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি ভর্তি ১৩টি বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

বিইআরসি সূত্র মতে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নিম্নরূপ: ৫.৫ কেজি ৫৫৭ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ২২৬ টাকা, ১৫ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৬ কেজি ১ হাজার ৬২০ টাকা, ১৮ কেজি ১ হাজার ৮২২ টাকা, ২০ কেজি ২ হাজার ২৫ টাকা, ২২ কেজি ২ হাজার ২২৭ টাকা, ২৫ কেজি ২ হাজার ৫৩১ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৭ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৩৪১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৫৪৩ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৫৫৬ টাকা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech