Breaking News:


শিরোনাম :
একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ নিউইয়র্কে অবতরণের সময় রানওয়েতে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বিমানের স্বাধীনতা দিবসে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির ঠাকুরগাঁওয়ে বাজারে পেট্রোল ৩৫০ টাকা,পাম্পে তেল নেই হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে : রেলপথ প্রতিমন্ত্রী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী

৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

  • ১০:১৭ এএম, মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

মঙ্গলবার ১৩ মে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সোমবার ১২ মে রাতে সংস্থাটির দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় এখনো তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গোপালগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজার জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা পরিস্থিতিভেদে কিছু কিছু এলাকায় হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে এই সময়ে সতর্ক থাকার পাশাপাশি ঝড়ো আবহাওয়ার সময় যথাসম্ভব নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে বেসরকারী ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন, মঙ্গলবারের সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি সিলেট বিভাগের সকল জেলা। সারাদিন থেমে-থেমে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

এছাড়া ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগেও আজ সরাদিন থেমে-থেমে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগের গোপলাগন্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, গাজীপুরে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

অন্যদিকে বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় সকাল ১০ টার পর থেকে বিকেল ৬টা মধ্যে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech