।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের চার জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার ২২ মে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিন সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার স্ট্যটাসে জানিয়েছেন,
সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহরের উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বিশেষ করে ঢাকা শহরের দক্ষিন-পূর, পূর্ব ও উত্তর-পূর্ব দিকের উপজেলাগুলোর উপরে। এছাড়াও সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে মুন্সিগন্জ, নারায়নগন্জ, নরসিংদী ও ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।