Breaking News:


৭ জনকে জঙ্গি সাজিয়ে হত্যা : সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • ০৫:২৬ পিএম, সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে রিপোর্ট।।
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এই পরোয়ানা জারি করা হয়।

সোমবার ১৮ আগস্ট ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ অক্টোবর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পুলিশের সহায়তায় গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। সেখানে জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় ৭ জনকে। এসময় ৮৩০ রাউন্ড গুলি ছোড়েন র‌্যাবের সোয়াট, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রসিকিউশন জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের।

ওই ঘটনায় নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায় করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। এসময় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুন অর রশীদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রাথমিক প্রমাণ পেয়েছে। পরে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এই মামলায় বাকি অভিযুক্তরা হলেন, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি। 

এদিকে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগের ব্যাপারে গোয়েন্দা নজরদারি শুরু করেছে দুদক।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech