Breaking News:


শিরোনাম :
দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি চীন সফরে গেছেন মির্জা ফখরুল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা : মানতে হবে যে ১৪ নির্দেশনা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ট্রাম্প

একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন

  • ১০:৩৪ পিএম, বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে রিপোর্ট।।

অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তে একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. মোহাম্মদ হারুন রশিদকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি আয়োজিত চলমান অমর একুশে বইমেলা ২০২৫-এর দশম দিনে (১০ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের ১২৮ নম্বর সব্যসাচী স্টলে সংঘটিত অনভিপ্রেত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলা একাডেমি প্রেস এর ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে সদস্য সচিব করে কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  মোহাম্মদ রোমেল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি মো. আবুল বাশার ফিরোজ শেখ এবং শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর।

আগামী তিন দিনের মধ্যে কমিটিকে এ বিষয়ে একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech