Breaking News:


শিরোনাম :
বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ ‘স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে – মির্জা ফখরুল টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ইয়াজিদ ইউরেনিয়াম কেন্দ্রে ইসরায়েলী হামলা, চড়া মূল্য আদায়ের হুঁশিয়ারি দিল ইরান ২ লাখ টন এলএনজি নিয়ে আসছে আরও ৩ জাহাজ দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন : তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের বিমান হামলা : ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা

  • ১০:২৭ এএম, সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজা উপত্যকায় টানা হামলার মধ্যে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর পরদিনই আবার আংশিক যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রবিবার ১৯ অক্টোবর দিনভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এ সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

মধ্য গাজার আল-জাওয়াইদা শহরে বিমান হামলা চালিয়ে হামাসের কাসেম ব্রিগেডসের এক কমান্ডারসহ ৬ জন সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

রবিবার মধ্য ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে। রাফা এলাকায় চালানো এক হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করে হামাস হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

একই সাথে রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের বিবৃতিতে ‘বিশ্বস্ত সূত্রের তথ্যের’ বরাত দিয়ে বলা হয়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস।  

এক বিবৃতিতে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ মিথ্যা এবং ইসরায়েলের বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ; যা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার বাহিনীর অপরাধ ও পরিকল্পিত আগ্রাসনকে প্রশ্রয় দেয়।  

এদিকে, একই দিনে হামাস ২ ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে জিম্মিদের পরিচয় ও কীভাবে তারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দিনের শেষদিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech