শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট নারী কেলেংকারীতে ভাইরাল গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদে অনিশ্চয়তা দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা: বিশেষ ঘোষনা দিলেন মোদি একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার

রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতেই ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে চাই: ট্রাম্প

  • ১২:০৭ পিএম, শুক্রবার, ১৫ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার জন্য একটি কৌশল মাত্র, বাস্তব নিরাপত্তা বা কৌশলগত প্রয়োজনের কারণে নয় বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরাইল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার বিষয়টিকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরার পর তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার ১৪ মে এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত চীন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে বলেন, ‘আসলে, এটা পেলে আমার ভালোই লাগবে। তবে আমার মনে হয়, অন্য যেকোনো কিছুর চেয়ে এটি রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার এবং এটি অনেকটা রাজনৈতিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ।’

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক উপাদান দেশটির ভেতর থেকে সরিয়ে নেওয়া না হলে সংঘাত শেষ হবে না।

নেতানিয়াহু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটি থেকে বের করে আনতে হবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech