Breaking News:


শিরোনাম :
পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫ সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী চার বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • ১১:০৬ এএম, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নেত্রকোনা জেলায় র‌্যালি ও আলোচনাসভা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়।

বুধবার ২২ অক্টোবর সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও বিআরটিএ- এর আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যে এক আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার -এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।

সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোণা সার্কেল -এর পরিদর্শক  রুহুল আমিন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নেত্রকোণায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি বজলুর রহমান, নেত্রকোণা নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর সাধারণ সম্পাদক আলী উছমান প্রমুখ।  সংকলিত।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech