শিরোনাম :
দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাড়েনি জ্বালানি তেলের দাম: বিপিসিকে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

  • ১১:৩৯ এএম, বুধবার, ১ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মূল্য অপরিবর্তিত রেখে সরকার নির্ধারিত আগের দামেই পেট্রোল, ডিজেল, অকটেন বিক্রির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

মঙ্গলবার ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এই অফিস আদেশ জারি করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’-এর আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার একশ টাকা, অকটেন প্রতি লিটার একশ বিশ টাকা, পেট্রোল প্রতি লিটার একশ ষোলো টাকা এবং কেরোসিন প্রতি লিটার একশ বারো  টাকা অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে।

এই মূল্য তালিকা ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech