Breaking News:


শিরোনাম :
বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ ‘স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে – মির্জা ফখরুল টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ ইয়াজিদ ইউরেনিয়াম কেন্দ্রে ইসরায়েলী হামলা, চড়া মূল্য আদায়ের হুঁশিয়ারি দিল ইরান ২ লাখ টন এলএনজি নিয়ে আসছে আরও ৩ জাহাজ দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন : তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

  • ০৮:৪৭ পিএম, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। 

শুক্রবার ২৪ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সাথে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।

এর আগে কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। যদিও তিনি ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন। ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন।

ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর খাত-নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন, যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর আছে ২৫ শতাংশ।

সূত্র: বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech