Breaking News:


শিরোনাম :
পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট: বুথ ফেরত জরিপ নিয়ে মুখ খুললেন মমতা ভোর থেকে ঢাকায় মুষলবৃষ্টি- বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা শহীদ রাষ্ট্রপতি জিয়া শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: রাষ্ট্রপতি ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত মহান মে দিবস আজ : এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ

চারদিন অপেক্ষার পর ভুটান গেল ট্রানজিট পণ্যের ট্রাক

  • ১১:২৮ এএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অবশেষে বুড়িমারী স্থলবন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে ট্রানজিট পণ্যের কার্গোবাহী ট্রাক ছেড়ে গেছে।

সোমবার ১ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ, ভারত ও ভুটানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পৌঁছায়।

টানা চার দিনের অপেক্ষার পর থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসা ট্রানজিট পণ্যটি প্রথম ‘ট্রায়াল রান’ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বুড়িমারী স্থলবন্দর থেকে সোমবার বিকেল সাড়ে ৫টায় ভুটানের উদ্দেশ্যে রওনা দেয়। আনুষ্ঠানিক হস্তান্তর কার্যক্রম দেশি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

এই ঘটনার কারণে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে, যা ব্যবসার নতুন দ্বার উন্মোচনের সূচনা করবে। ভুটানের সঙ্গে বাণিজ্য শুরুর হলে বন্দরে আবার বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

প্রথম ট্রায়াল চালানটি শুরুতেই কিছু জটিলতায় পড়লেও, ব্যবসায় কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের ২২ মার্চ স্বাক্ষরিত চুক্তি ও প্রটোকলের আওতায় এই পরীক্ষামূলক চালান সফলভাবে ভুটানে পৌঁছায়।

এ ঘটনার ফলে বুড়িমারী স্থলবন্দর এলাকায় শ্রমিকদের লোড–আনলোড কাজ, সিএনএফ এজেন্টদের ব্যবসা বৃদ্ধি এবং বিভিন্ন গুদামের ভাড়া—সব মিলিয়ে বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুড়িমারী স্থলশুল্ক সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, চট্টগ্রাম বন্দর থেকে আসা ট্রাকটি ভারতের অনুমতি পেয়ে জিরো পয়েন্ট অতিক্রম করেছে। ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের নাম না থাকায় প্রথমে কিছু জটিলতা দেখা দিয়েছিল। পরে ভারতীয় কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় ট্রাকটি সুষ্ঠুভাবে ভুটানে পৌঁছাতে সক্ষম হয়।

বাংলাদেশের সড়ক ও বন্দর ব্যবহার করে ভুটানের আমদানি কার্যক্রম চলমান থাকলে বুড়িমারী স্থলবন্দর ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech