Breaking News:


শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ক্যাম্পাসে সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল এবি পার্টি ৪৬ ঘণ্টা পর চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার ২১ জেলায় বইছে তাপপ্রবাহ: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছতে পারেন : পাকিস্তানি সূত্র

১৪ ঘণ্টা পর সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু

  • ১২:২৪ পিএম, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঘন কুয়াশার কারণে ১৪ ঘণ্টা পর সারাদেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও নৌযান বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

সোমবার ২৯ ডিসেম্বর সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএয়ের নির্দেশনায় গতকাল রোববার বিকাল সাড়ে ঘন কুয়াশার কারণে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ সারাদেশের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও যাত্রী নৌযানসহ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

আজ সোমবার পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে ৭টা থেকে আবারও যাত্রী লঞ্চ ও নৌযান চলাচল শুরু করা হয়।

প্রসঙ্গত, এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং কয়েকজন আহত হন।

সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝনদীতে ওই অবস্থায় ভাসতে থাকে। পরে এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ করা হয় এবং চারজন স্টাফকে আটক করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech