Breaking News:


শিরোনাম :
পুরুষ হলো নারীর পরিচালক, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’: জামায়াতের মহিলা বিভাগ এনসিটি ইজারা বিরোধী আন্দোলন: আরও ৭ জনকে বদলী এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের, তদন্ত করা হচ্ছে জানালো ডিবি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সেনা প্রধানের গুরুত্বারোপ ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন আহমেদ ভো‌টের সময় বাংলাদেশের কূটনী‌তিক‌দের মিশন ত্যাগ না করার নি‌র্দেশ নির্বাচনী প্রচারে গিয়ে সাঙ্গু নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী

  • আপলোড টাইম : ০৮:১২ পিএম, রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জামায়াতে ইসলামী ‘শান্তি কমিটি’ গঠন করবে বলে বিএনপির তরফে যে অভিযোগ তোলা হয়েছে, তা ‘আজগুবি’ বলে দাবি করেছেন এহসানুল মাহবুব জুবায়ের।

বিএনপির অভিযোগকে ‘আজগুবি’ ও ‘অসুস্থতা’ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

রবিবার ১ ফেব্রুয়ারী নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। তারা কমিশনের কাছে একগুচ্ছ পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরে, যেখানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘শান্তি কমিটি’ গঠন সংক্রান্ত একটা অভিযোগও ছিলে।

বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, কোনো কোনো দলের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠন করা হবে, এমন আলোচনার কথা তারা সিইসিকে জানিয়েছেন।

তিনি বলেন, শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে অপ্রিয়, যদিও আমরা শান্তিবাদী মানুষ। ইসি বলেছে, তাদের এ সম্পর্কে জানা নেই; এ ধরনের কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।

বিএনপির পর এদিন বিকালে জামায়াতের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে করে, যেখানে দলটির নারী প্রতিনিধিরাও ছিলেন।

বৈঠকের পর ‘শান্তি কমিটির’ বিষয়ে সাংবাদিকরা এহসানুল মাহবুব জুবায়েরের কাছে জানতে চান।

জবাবে তিনি বলেন, এসব আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো, কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এ ধরনের অভিযোগ করতে পারে না।

তিনি দাবি করেন, একটা দল অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে; পুরুষ-মহিলা সবার সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এ সমস্ত কথাবার্তা বলছেন তারা। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি।

‎তিনি আরও অভিযোগ করেন, মাঠ পর্যায়ে পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেয়া হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। সেসঙ্গে ঢাকা ও শেরপুরে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি।

‎তিনি অভিযোগ করেন, দলীয় নেতাকর্মীদের দিয়ে ইসির মাঠ পযায়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ইসিকে বলেছি আপনারা কোনো অবস্থায় এদিকে বা ওদিকে হেলবেন না। সেসঙ্গে ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech