শিরোনাম :
৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

  • ১১:২৬ পিএম, সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারতের বিপক্ষে হেরে যাওয়া বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি ছিল ডু অর ডাই ম্যাচ।

সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ২৩৬ রান তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।

সোমবার ২৪ ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে মুখোমুখি হয় দু দল। বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশ ভালো করতে পারেনি। নাজমুল হোসেন শান্তর ফিফটি ও জাকের আলীর ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান করে টাইগাররা। ওপেনিংয়ে শান্ত ৭৭, জাকের ৪৫ ও রিশাদ ২৬ রান করেন।

নিউজিল্যান্ডের ব্রেসওয়েল ২৬ রানে ৪ উইকেট নেন।

জবাবে নিউজিল্যান্ড ২৩ বল হাতে রেখেই জয় পেয়েছে। রাচিন রবীন্দ্র ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাসকিন-নাহিদের দ্রুত দুই উইকেট শিকারেও লাভ হয়নি।

নিউজিল্যান্ডকে জয়ের ভিত গড়ে দেন রবীন্দ্র ও লাথাম জুটি। চতুর্থ উইকেটে ১৩৬ বলে ১২৯ রানের জুটি গড়েন তারা। ১০৫ বলে ১১২ করে আউট হন রবীন্দ্র, আর ৫৫ রান করেন ল্যাথাম। অন্যদিকে, গ্লেন ফিলিপস ২১ রানে ও ব্রেসওয়েল ১১ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে জয় এনে দেন।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান ব্রেসওয়েল। ২টি উইকেট দখল করেন ও’রোর্কি।

এই জয়ে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পাকিস্তান নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech