শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পদ্মা নদীতে : চালক ও হেলপারকে জীবিত উদ্ধার ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, চাপে ট্রাম্প তাপপ্রবাহে পুড়ছে দেশ, শিশু ও বয়স্কদের ঝুঁকিতে বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আজ বিশ্ব পরিবেশ দিবস ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট

  • ১১:৫৩ এএম, মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। ইরানি কর্মকর্তাদের কথোপকথন থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

এর আগে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরমধ্যে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা হয়।

হামলার পরপরই মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছিলেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। যদিও গোয়েন্দাদের এমন দাবি অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন।

প্রভাবশালী এই মার্কিন সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যতটা ক্ষতি হবে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা অনেক কম হয়েছে— এমন ইঙ্গিত মিলেছে ইরানি শীর্ষ কর্মকর্তাদের কথোপকথন থেকে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিগন্যাল ইন্টেলিজেন্স ইরানি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কথোপকথন ধরে ফেলেছে। এসব আলাপে দেখা গেছে, ইরানি কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন— কেন ট্রাম্পের নির্দেশে চালানো হামলাগুলো প্রত্যাশিত মাত্রার ধ্বংস সাধন করতে পারলো না।

তবে এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে সতর্ক করে বলেছেন— শুধু একটি ফোনালাপ বা একক সূত্র থেকেই পুরো গোয়েন্দা মূল্যায়ন করা যায় না। তার ভাষায়, “একটা ফোন কল মানেই সম্পূর্ণ চিত্র নয়।”

প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা দাবি করছেন, ওই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলায় গুরুতর ক্ষতি হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ অনেক উপাদান আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে দীর্ঘমেয়াদি ক্ষতি সীমিত হয়েছে।

তবে ট্রাম্প এই দাবিকে নাকচ করে দিয়ে বলেন, ওরা কিছুই সরায়নি। ওরা ভাবেইনি আমরা এত কিছু করে ফেলবো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, ইরানের হামলার পর প্রাথমিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে— এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কিছু মাসের জন্য পিছিয়ে দিয়েছে মাত্র, দীর্ঘমেয়াদে নয়।

কিন্তু হোয়াইট হাউস এই মূল্যায়নকে মানতে নারাজ। সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফও বলেছেন, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই হামলায় এমন ‘গভীর ক্ষতি’ হয়েছে, যেটা পুনর্গঠনে ইরানের কয়েক বছর লাগবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech