শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনা-মাদ্রিদে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ: আহত ২০ গ্রেপ্তার ৭৩ গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাফ চ্যাম্পিয়নশিপ: হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করা মামলার রায়: শিক্ষকের মৃত্যুদণ্ড নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের কপ৩১-এ ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের রূপরেখা তুলে ধরল বাংলাদেশ

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করা মামলার রায়: শিক্ষকের মৃত্যুদণ্ড

  • ১১:১৬ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নামে এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সর্বোচ্চ সাজার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার ১১ নভেম্বর নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম আসামির উপস্থিতিতে এই দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মদন উপজেলার একটি মাদরাসায় পড়াশোনা করত ১২ বছর বয়সী ওই শিশুটি। শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর প্রভাব খাটিয়ে ও ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পুলিশি তদন্ত, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

এই মামলার বিচার চলাকালে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর আদালতে যুক্তিতর্ক শুনানির দিন প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার কৃতকর্মের আইনি পরিণতি বুঝতে পেরে মুক্তির অভিনব প্রস্তাব দেন। তিনি আদালত কক্ষে তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) ভুক্তভোগীর নামে লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে তাকে খালাস দেওয়ার আকুতি জানান।

তবে বিচারক মো. আব্দুছ সালাম আসামির এই অনৈতিক প্রস্তাব তাৎক্ষণিকভাবে ও কঠোরভাবে নাকচ করে দেন। ওই দিনই শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছিলেন। অবশেষে নির্ধারিত দিনে আদালত আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড নিশ্চিত করেন।

আদালত সংশ্লিষ্টরা বলছেন, একজন শিক্ষকের এমন জঘন্য অপরাধের কারণে এই মৃত্যুদণ্ডের রায় সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech