শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনা-মাদ্রিদে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ: আহত ২০ গ্রেপ্তার ৭৩ গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাফ চ্যাম্পিয়নশিপ: হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করা মামলার রায়: শিক্ষকের মৃত্যুদণ্ড নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের কপ৩১-এ ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের রূপরেখা তুলে ধরল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

  • ১২:৪৫ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন।

এছাড়া সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী আনতালিয়া এক্সিবিশন সেন্টারে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের (কপ৩১) বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন।

স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকরা তাকে স্বাগত জানান।

উদ্বোধনী অধিবেশনের আগে প্রধানমন্ত্রী লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনাও করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech