শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

পূর্বাচলে প্লট দুর্নীতি :হাসিনা পরিবারের ১০ কাঠার ৬ প্লট মামলার তদন্ত শেষ, শিগগিরই অভিযোগপত্র জমা

  • ১২:০৩ পিএম, শনিবার, ১ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে আসামির তালিকায় যোগ হচ্ছে আরও দুজনের নাম।

২০২২ সালে শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্য ১০ কাঠা করে প্লট পান। রাজধানীতে প্লট থাকা স্বত্বেও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এসব প্লট অবৈধভাবে বরাদ্দ দেয়ার অভিযোগ ওঠে।

জানুয়ারি মাসে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানসহ ১৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, প্রায় দেড় মাস তদন্তের পর মার্চের প্রথম সপ্তাহে অভিযোগপত্র দায়ের করতে যাচ্ছে সংস্থাটি। আসামির তালিকায় যোগ হচ্ছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানন্ত্রীর সাবেক একান্ত সচিব- ১ মোহাম্মদ সালাহ উদ্দিনের নাম।

আক্তার হোসেন আরও জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে হলে তার বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র থাকতে হবে। তাই গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত শেষ করেছে দুদক।

জানুয়ারিতে এসব মামলায় আসামি করার পর ব্রিটেনের লেবার পার্টির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

শেখ হাসিনাসহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত দেয়ার কথা গত ২৭ ডিসেম্বর জানিয়েছিল দুদক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech