শিরোনাম :
আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা: সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বাজেট অধিবেশনে দেশের মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বরাদ্দ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে বিকালে ঢাকাসহ দেশের ১৭অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

  • ১২:৩৯ পিএম, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনের দিন আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

দ্বিতীয় দিন ৮ এপ্রিল ঝালকাঠি পৌর মিনিপার্ক, বড় মাছ বাজার, পূর্ব চাঁদকাঠি মাছ বাজার ও সদর উপজেলা পরিষদ এলাকায় জনসচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ, পোস্টারিং এবং জেলেপাড়ায় উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন ৯ এপ্রিল গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech