শিরোনাম :
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির বাব এল মান্দেব প্রণালির পুরো নিয়ন্ত্রণ নিলো ইয়েমেনি বাহিনী শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১১৪৭ জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মায়ের কোল থেকে নবজাতক চুরি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হুথিদের ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশেই ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের

  • ১১:৩৪ এএম, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চলমান উপসাগরীয় সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।

বৃহষ্পতিবার ২৩ এপ্রিল মাস্কাটে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদি অংশ নেন।

বৈঠকে উভয় পক্ষ সংশ্লিষ্ট সব পক্ষকে সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইসাম বিন তারিককে কৃতজ্ঞতা জানান, যিনি সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ড. রহমান ওমানে বসবাসরত ৭ লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর আতিথেয়তা ও অবদানের জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীও ওমানের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি নাগরিকদের ভূমিকার প্রশংসা করেন।

উভয় দেশ ওষুধ, খাদ্য, কৃষি এবং বন্দর লজিস্টিকসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা পারস্পরিক সুবিধাজনক সময়ে গ্রহণের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech