Breaking News:


শিরোনাম :
শিশু মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা ঘটনায় করা মামলায় আসামি গ্রেফতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু আগামী কয়েক দিনে টিকাদানের শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার: উপদেষ্টা ডা. জাহেদ হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিল ট্রাম্প ঈদুল আজহা উপলক্ষ্যে চামড়া ব্যবসায়ীদের ঋণ বিতরণে নির্দেশ বাংলাদেশ ব্যাংক দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ব্রাহ্মণবাড়িয়ায় ভূগর্ভের গভীরে গ্যাস অনুসন্ধানে খনন কাজ শুরু দেশের পাঁচ অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে

  • ০১:০৭ পিএম, সোমবার, ৪ মে, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে অর্ধেকের বেশি ফলাফল প্রকাশের পর বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি।

২৯৪ আসনে এখন পর্যন্ত বিজেপি ১৭৮ আসন পেয়ে এগিয়ে রয়েছে। আর তৃণমূল পেয়েছেন ১১৩টি আসন। কংগ্রেস দল এগিয়ে আছে চারটি আসনে, অন্যান্যরা এগিয়ে একটি আসনে। ফলে বিশ্লেষকদের ধারনা টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবার পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

ভারতীয় সময় সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এ কথা বলা হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি।

নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে লড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি, যার অন্যতম মুখ বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী—যিনি একসময় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট। রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে তৃণমূল থেকে বরখাস্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের গড়া নতুন দল, যিনি বাবরি নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলতা আসনসহ কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

সূত্র: এনডিটিভি, বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech