শিরোনাম :
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মায়ের কোল থেকে নবজাতক চুরি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হুথিদের ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশেই ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু: অক্টোবরের ১ম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের পানির ন্যায্য হিস্যা আদায়ে ক‌মি‌টি গঠন, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা বলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু

  • ১২:১০ পিএম, বুধবার, ৬ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ৫ মে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ মে থেকে এই ফরম পূরণ কার্যক্রম অনলাইনে শুরু হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য নিশ্চয়ন সম্পন্ন করবেন।

পরীক্ষার্থীদের ফি দেওয়ার বিষয়ে জানানো হয়েছে, ‘সোনালী সেবা’র মাধ্যমে আগামী ১৭ থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফরম ডাউনলোড করতে পারবেন। ফরম ডাউনলোডের সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে।

আর গ্রেড প্রমোশনের ক্ষেত্রে বলা হয়েছে, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘ডি’ গ্রেড পেতে হবে।

এছাড়াও পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech