শিরোনাম :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ:উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংসদে তুমুল বিতর্ক ‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো বেআইনি ও অন্যায়’- মিয়া গোলাম পরওয়ার হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে হামলা: কঠোর পাল্টা হামলার দাবি ইরানের একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন: প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত ১২ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • ০৬:৩৯ এএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার ১৯ জানুয়ারি ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. মাহবুবুল হক এই পরোয়ানা জারি করেন।

জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি ছাড়াও আরও দুই ব্যক্তির বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।  এর আগে এ মামলায় গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়। এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে।

আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রবিবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech