শিরোনাম :
ঈদে ৭ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দর্শনা সীমান্তে আটক ১০ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে আসিফ-হাসনাতের ব্যাখ্যা হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতি ইরানের কঠোর সতর্কবার্তা চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা- পাঁচ বিভাগে তাপপ্রবাহ বয়ে যেতে পারে খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়ায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দর্শনা সীমান্তে আটক ১০

  • ১২:২০ পিএম, রবিবার, ৩১ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় নারী, শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার ৩১ মে সকাল সাড়ে ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভোর প্রায় ৫টার দিকে সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদের আটক করেন বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা।

আটককৃতদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, তিন নারী এবং পাঁচ শিশু।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech