শিরোনাম :
খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুলিয়া এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সেতু খুলছে বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন মোদি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ঢাকা সহ ৬ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত: চীন

  • ১০:৫৮ এএম, শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্ক বাড়ানোর জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন।

ট্রাম্প সব চীনা পণ্যের ওপর আরো শুল্ক আরোপের পর চীনও দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা।

গত বুধবার ৫ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি বাণিজ্যযুদ্ধের কাছাকাছি বলে প্রতিবেদনে বলা হয়। ওয়াশিংটনে চীনা দূতাবাস সামাজিক মাধ্যমে এক্স-এ এক পোস্টে বলেছে: যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়- সেটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য য কোনো ধরনের যুদ্ধ- আমরা চূড়ান্ত পরিণতি পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি চীনের পক্ষ থেকে সবচেয়ে শক্ত বক্তব্য। এটি আসলো এমন এক সময় যখন বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনের জন্য শীর্ষ নেতারা বেইজিংয়ে সমবেত হচ্ছেন।

বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আবারো প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এক শতাব্দীতে অদেখা পরিবর্তনগুলো দ্রুতগতিতে বিশ্বজুড়ে প্রকাশিত হচ্ছে।

বেইজিংয়ে নেতারা চীনের জনগণকে একটি বার্তা দেয়ার চেষ্টা করছেন যে বাণিজ্য যুদ্ধের হুমকি সত্ত্বেও দেশটির অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

চীন যুক্তরাষ্ট্রের তুলনায় স্থিতিশীল ও শান্ত ভাবমূর্তি দেখাতে আগ্রহী। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করে থাকে তারা।

যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর ওপরও যে শুল্ক আরোপ করেছে তার সুবিধা নেয়ার বিষয়েও আগ্রহী তারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech