শিরোনাম :
এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের ২য় দফা হামলায় নিহত ১, আহত ১১ ইউপি নির্বাচন জানুয়ারিতে: তফসিল নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির আজ বিরোধীদের পদযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: রণক্ষেত্রের শঙ্কায় দিল্লি দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী কয়েক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

  • ০৭:৩৪ পিএম, রবিবার, ২১ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
ওয়ানডে সিরিজে অষ্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ী দল টি-২০তে রীতিমতো নাকানি চুবানি খেলো। ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো সফরকারী অষ্ট্রেলিয়া।

রবিবার ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের নাকানিচুবানি খাইয়েছিল বাংলাদেশ। কিন্তু পুরোপুরি ভিন্ন চিত্র টি-টোয়েন্টি সিরিজে তার। প্রথম ম্যাচটা বাংলাদেশকে তেমন পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে লড়াই করে হেরেছে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে একেবারেই নাস্তানাবুদ হলো টাইগাররা।

১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন অজি অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬০ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি। ওপেনার জশ ইংলিশ করেন ১৯ রান।

মার্শ ও ইংলিশের বিদায়ের পর কুপার কনোলি ১৪ রান করে আউট হলেও, বাকি কাজটুকু সহজেই সারেন ম্যাট রেনশ (৬) ও টিম ডেভিড। ১১তম ওভারের শেষ দুই বলে রিশাদ হোসেনকে ব্যাক-টু-ব্যাক ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড (৩ বলে ১২)। ৫৪ বল বাকি থাকতেই ১১২ রান তুলে ম্যাচ জিতে নেয় অজিরা।

বাংলাদেশের পক্ষে লেগ-স্পিনার রিশাদ হোসেন ২২ রান দিয়ে ২টি এবং তাসকিন আহমেদ ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু অজি বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে ৫১ বলে ৬১ রানের অসাধারণ একটি লড়াকু ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। এছাড়া রিশাদ হোসেনের ১৪ বলে ১৬ এবং শেষদিকে শরিফুল ইসলামের ৭ রানের সৌজন্যে একশ পার করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার পক্ষে পেসার স্পেন্সার জনসন দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি তুলে নেন ২টি উইকেট। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পাও ২টি করে উইকেট শিকার করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech